সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারিতাস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি

কারিতাস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: ল্যান্ডস্লাইড আরলি ওয়ার্নিং সিস্টেম (এলইডব্লিউএস) কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আরবান প্ল্যানিং/জিওগ্রাফি/অর্থনীতি/ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেশন মেকানিজম বা ডিআরআর প্রোগ্রাম/প্রকল্পে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেডক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও কক্সবাজারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক ও যোগাযোগে দক্ষ হতে হবে। উপস্থাপনা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী (চুক্তিভিত্তিক)
কর্মস্থল: কারিতাস সেন্ট্রাল অফিস, ঢাকা
বেতন: ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৩