শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নববর্ষে চারুকলার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়ানো: শাহবাগ থানায় মামলা

নববর্ষে চারুকলার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়ানো: শাহবাগ থানায় মামলা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নির্মিত ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ নামের শিল্পকর্মে আগুন লাগানোর ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে।”
 

এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
 

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরে এক যুবক, যিনি কালো টি-শার্ট পরা ছিলেন, এসে মোটিফটিতে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
 

এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম। তিনি জানান, “ভোর ৫টার কিছু আগে ঘটনাটি ঘটে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমরা মনে করছি। ডিটেনশন টিম তদন্তে কাজ করছে।”
 

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়াতে গিয়েই পাশের শান্তির প্রতীক পায়রাটিও আগুনে পুড়ে যায়। যারা ফ্যাসিবাদবিরোধী বার্তা পছন্দ করে না, তদন্তে তাদের দিকেই সন্দেহ যাচ্ছে।”