বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাপে বাংলাদেশ পাওয়ার প্লেতে

চাপে বাংলাদেশ পাওয়ার প্লেতে

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরেক ওপেনার নাইম শেখের উইকেটও হারায় টাইগাররা।  

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।


ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকসানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম। 

তবে ইনিংসের অষ্টম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হন নাইম। দলীয় ২৫ রানে ১৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।