শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যশোরে স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

যশোরে স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
 

যশোর সদর উপজেলার হৈবতপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র ১১ বছর বয়সী তাসফিয়া হক রিয়া নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

মঙ্গলবার সকালে তার বাবা তাকে ঘরে না পেয়ে খুঁজতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
 

মৃত তাসফিয়া মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। তারা বলছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি।
 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়েটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার সত্যতা জানা যাবে।
 

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।