সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাকিব-মিমির লাগে উরা ধুরা গানের টিজার মুক্তি!

শাকিব-মিমির লাগে উরা ধুরা গানের টিজার মুক্তি!

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গানের টিজার প্রকাশ পেলো। ‘লাগে উরা ধুরা’ শিরোনামে মাত্র ২১ সেকেন্ডের টিজারে শাকিব আর মিমির নাচের তালে নেটিজেনরাও যেন উরা ধুরা হয়ে গেছেন। শনিবার (২৫ মে) ১১টা ৪০ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে ‘লাগে উরা ধুরা’ গানটির টিজার। এছাড়া শাকিব খানের ফেসবুক পেজেও এটি শেয়ার করা হয়েছে।

 

টিজারে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি  চক্রবর্তী। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। টিজারে জানানো হয়, খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে। দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।