সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ পাকিস্তানি অভিনেতার

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ পাকিস্তানি অভিনেতার

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ করেছেন পাকিস্তানি অভিনেতা তৌকির নাসির। এই অভিনেতার দাবি, ২০০৬ সালে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় তার চরিত্র নকল করেছেন শাহরুখ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহনা’ -তে দেব শরণ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ।

 

সম্প্রতি তৌকির নাসির দাবি করেছেন যে পাকিস্তানি সিরিয়াল ‘পারওয়াজ’-এ তার চরিত্রের সঙ্গে শাহরুখের সেই চরিত্রের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া পাকিস্তানি এই অভিনেতা, শাহরুখ ও করণ জোহরকে তাদের ছবিতে ক্রেডিট না দেওয়ার অভিযোগও করেছেন। ইউটিউব চ্যানেল কে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌকির নাসির এমনটা দাবি করে বলেন, ‘কাভি আলবিদা না ক্যাহনা’-তে শাহরুখ খানের চরিত্রকে যেভাবে আহত দেখানো হয়েছে, সেটাও তার চরিত্র থেকে নেওয়া হয়েছে।


তৌকির আরও বলেন, শাহরুখ প্রায়শই তার কাজের প্রশংসা করতেন এবং অন্যদেরও শুভেচ্ছা পাঠাতেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু অভিনেতা তার কাজের জন্য কৃতিত্ব না পেয়ে দুঃখ পেয়েছিলেন। ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমাতে শাহরুখ ছাড়াও এই সিনেমা অভিষেক বচ্চন, প্রীতি জিন্তা, রানি মুখোপাধ্যায়, কিরণ খের এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছেন।

 

প্রেম এবং বিবাহবহির্ভূত সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। কাভি আলবিদা না ক্যাহনা সিনেমাটি দেখার জন্য ভীষণভাবে মুখিয়ে ছিলেন বলে জানান নাসির। অভিনেতার এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল সিডিয়ায় চলছে চর্চা। তবে অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফ থেকে।