সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রক্ষণভাগে বিপর্যয়: চোট ও নিষেধাজ্ঞায় ভুগছে রিয়াল মাদ্রিদ

রক্ষণভাগে বিপর্যয়: চোট ও নিষেধাজ্ঞায় ভুগছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:-

 

চোট ও নিষেধাজ্ঞার জোড়া ধাক্কায় গভীর রক্ষণ সংকটে পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রে’র ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এদিকে, লেফটব্যাক ফারল্যান্ড মেন্ডি ও সেন্টারব্যাক ডেভিড আলাবার ইনজুরি কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
 

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (RFEF) সিদ্ধান্ত অনুযায়ী, রুডিগারকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে রিয়াল জানিয়েছে, তার সাম্প্রতিক হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় যে সময় লাগবে, তা নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই পড়ে যেতে পারে।
 

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফারল্যান্ড মেন্ডির চোট থেকে। কোপা ডেল রে’র ফাইনালে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে পরীক্ষায় দেখা যায়, তার ডান উরুর মাংসপেশি ছিঁড়ে গেছে। ফলে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরাসি লেফটব্যাককে। এমনকি আগামী মৌসুমের শুরুতেও তার ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
 

অন্যদিকে, অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা বাঁ-হাঁটুর চোটে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার সেরে উঠতে লাগতে পারে ছয় থেকে আট সপ্তাহ। যদি ছয় সপ্তাহেই ফিট হয়ে ওঠেন, তাহলে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেন তিনি। তবে সময় বেশি লাগলে সেটিও অনিশ্চিত হয়ে পড়বে।
 

এই অবস্থায় আনচেলত্তির হাতে রক্ষণভাগে কার্যকর খেলোয়াড় বলতে রয়েছেন কেবল ফ্রাঙ্ক গার্সিয়া ও জেসুস ভাল্লেয়ো। তবে ভাল্লেয়ো পুরো মৌসুমে মাত্র একটি লিগ ম্যাচ খেলেছেন। ফলে রক্ষণে বিকল্প হিসেবে দেখা যেতে পারে মিডফিল্ডার চুয়ামেনি ও কামাভিঙ্গাকে, যারা অতীতে রক্ষণে খেললেও ক্লান্তি ও ইনজুরির ঝুঁকিতে রয়েছেন তারাও।
 

রুডিগারের পাশাপাশি কোপা ডেল রে’র ফাইনালে লাল কার্ড দেখেছিলেন লুকাস ভাসকুয়েজ ও জুড বেলিংহ্যামও। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বেলিংহ্যামের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, আর ভাসকুয়েজ দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন।
 

চলতি মৌসুমে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। এখন তাদের একমাত্র লক্ষ্য লা লিগা, যেখানে তারা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।