শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৭:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

বগুড়া ব্যুরো:-

 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই মেলার আয়োজন করছে।
 

আগামী ১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখে শহরের পৌর উদ্যানে মেলার উদ্বোধন করা হবে। এ মেলায় শিশুদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড, আর বড়দের জন্য থাকছে বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি মেলায় বসবে হরেক রকমের পসরা সাজানো দোকানপাট।
 

প্রতিদিনই মেলায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন।
 

মেলা কমিটির সদস্য সচিব ও জেলা জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদ জানান, “মেলা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে চলবে। শিশুদের জন্য যেমন থাকবে আনন্দের আয়োজন, তেমনি বড়দের জন্যও থাকবে নানা ধরনের বিনোদন।”
 

এদিকে বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে পোশাক বেচাকেনা। নিউ মার্কেট এলাকার শাড়ি হাউসের প্রোপাইটার জাহিদ হাসান জানান, “কয়েক দিন আগেই ঈদের কেনাকাটা শেষ হয়েছে, তাই বৈশাখের কেনাকাটা এখনও তেমন জমে ওঠেনি।”