সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিআইসিএম চাকরির সুযোগ, বেতন প্রায় দুই লাখ

বিআইসিএম চাকরির সুযোগ, বেতন প্রায় দুই লাখ

অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির স্থায়ী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।


১. পদের নাম: পরিচালক (স্টাডিজ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ ফিন্যান্স/ ব্যবস্থাপনা/ অর্থনীতি/ পরিসংখ্যান/ গণিত/ ব্যাংকিং/ আইন/ ব্যবসায় প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
বেতন: মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ১,৯৫,২৫০ টাকা। চালক, জ্বালানিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: মাসিক মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ৫৫,৪০০ টাকা।

৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: মাসিক মূল বেতন ১২,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ২১,৭০০ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনপত্র বিআইসিএমের ওয়েবসাইট/তথ্য বাতায়নে পাওয়া যাবে। বিআইসিএম কর্তৃক নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বিজিআইসি টাওয়ার (প্রথম-চতুর্থ এবং ৯ম-১০ম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৩