সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন পিএসসি

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন পিএসসি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্দিষ্ট না হলেও এটি ঈদের (ঈদুল ফিতর) পর যেকোনো সময় হবে।

 

ওই সূত্র জানায়, আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় এ পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। পিএসসি এ বিষয়ে বিশেষ সভা করবে। সেখানে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

 

পিএসসির আরেকটি সূত্র সাংবাদিকদের জানায়, পরীক্ষা আর নির্বাচন এক দিনে সম্ভব নয়।পরীক্ষা পেছাতে পারে। তবে কমিশনের সভা শেষে এটি চূড়ান্ত হবে।

 

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখে পরিবর্তন হতে পারে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।