সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে এডুকেশন ক্যান নট ওয়েট, বাংলাদেশ (ইসিডব্লিউ) প্রকল্পে কনসোর্টিয়াম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: কনসোর্টিয়াম ম্যানেজার—ইসিডব্লিউ প্রজেক্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন সেক্টরে অন্তত ৭ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইআইই, সিপিআইই ও লাইভলিহুড বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। প্রকল্প বাস্তবায়ন, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে কাজের অভিজ্ঞতা এবং চট্টগ্রাম ও রোহিঙ্গা বিষয়ে জানাশোনা থাকলে ভালো। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া প্রজেক্ট অফিস, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,০৩,৭১২ থেকে ২,৫৪,৬৪০ টাকা। এ ছাড়া কর্মী ও কর্মীর স্বামী/ স্ত্রী ও সন্তানের মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠী বিমাসহ অন্যান্য সুবিধা আছে।


যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৩।