শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অ‌ভিযোগে মো. জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে আটক করেছে পু‌লিশ।

 

রোববার (১৩ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে, একইদিন সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।

 

পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়।