বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগে তরুণ পেসার রোহনাতদৌল্লাহ বর্ষনকে দলে ভেড়াল কুমিল্লা

কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগে তরুণ পেসার রোহনাতদৌল্লাহ বর্ষনকে দলে ভেড়াল কুমিল্লা

লিগ পর্ব শেষে শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। শিরোপা জয়ের দৌড়ে এখন পর্যন্ত টিকে রয়েছে চারটি দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচের আগে তরুণ পেসারকে  দলে নিয়েছে তারা। 


রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অনুশীলন করেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার রোহনাতদৌল্লাহ বর্ষন। ধারণা করা হচ্ছে, পেসার মুস্তাফিজুর রহমানের ব্যাক আপ হিসেবেই তাকে দলে নিয়েছে কুমিল্লা। 

কিছুদিন আগে শেষ হওয়া যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে দারুণ পারফরম্যান্স করেছেন বর্ষন। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন ৯ উইকেট। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ষন শিকার করেছিলেন ৪ উইকেট। শেষদিকে ব্যাটিংয়ে নেমে দলের প্রয়োজন মেটাতেও পারদর্শী এই তরুণ।