শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ফ্যানের সঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
 

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, আমিনুল ইসলামের বাড়ি নেত্রকোনার মদন এলাকায়। তিনি তার স্ত্রী এবং চার বছরের মেয়ে নিয়ে কিশোরগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর শনিবার কাজে যোগ দেন আমিনুল। সোমবারও অফিসে হাজির ছিলেন।
 

পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কোন সমস্যা ছিল কিনা, সে বিষয়ে আমিনুল কোনো কথা বলেননি। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। খবর পেয়ে আজ মঙ্গলবার আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম এবং স্ত্রী বাড়ি থেকে এসে মরদেহ গ্রহণ করবেন।
 

আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম জানান, তিনি ভাইয়ের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।