শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশু সাইফানকে শরীয়তপুর থেকে উদ্ধার

কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশু সাইফানকে শরীয়তপুর থেকে উদ্ধার

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত আট মাসের শিশু সাইফান মজুমদারকে র‌্যাবের যৌথ অভিযানে শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকা সাকিলা এনামের পরিবার থেকে গত ১৩ অক্টোবর সাইফানকে অপহরণ করা হয়। বাসায় কাজের জন্য আসা তানজিলা আক্তার পারভীন শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
 

পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এরপর র‌্যাব-৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে শরীয়তপুরের চরলক্ষী নারায়ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং তানজিলাকে গ্রেপ্তার করে।