সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-

 

বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৯ জুলাই)  বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
 

বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক এডভোকেট ওবাইদুল হক সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির বাঙ্গরা বাজার থানার সভাপতি কামরুল হাসান ক্যানাল, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এবং কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, বাফুফে সদস্য ভিপি ময়নাল হোসেন এবং ধারাবিবরণীতে ছিলেন, দেলোয়ার হোসেন ও শেখ ইব্রাহিম। উদ্বোধনী ম্যাচে নবীনগর উপজেলার থোল্লা ফুটবল একাদশকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টনকী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সুজন(সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া,মুরাদনগর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বাঙ্গরা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির সভাপতি শেখ আলমগীর হোসেন, ব্যবসায়ী শেখ ছগির আহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির নেতা শাহীন আলম, কবির আহাম্মদ ও নেজামুল হক মজুমদার প্রমুখ।