শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে  র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার,সাদুল্লাপুর উপজেলা জামায়াত সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌর জামায়াত সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিলন,জামায়াত নেতা অধ্যাপক গোলাম মোস্তফাসহ পৌর, ইউনিয়ন ওয়ার্ড জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বক্তব্য রাখেন। 
 

সভায় বক্তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী দু:শাসনের কথা তুলে ধরেন।জামায়াত নেতাকর্মীদের মামলা হামলা নির্যাতনের বর্নানাদেন।আগামী নির্বাচনে জামায়াত ইসলামির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।