শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কে সাধারণ মানুষ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কে সাধারণ মানুষ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

কুমিল্লা নগরীর তিনটি এলাকায় শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় কিশোর গ্যাংয়ের উপস্থিতি দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে, যা পরিস্থিতি আরও উত্তেজিত করে তোলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কান্দিরপাড় পার হয়ে রানীর দিঘির দক্ষিণপাড়ে শতাধিক কিশোর দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে থাকে। তাদের মধ্যে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ করে সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

 

দেবিদ্বার থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা ব্যাংক কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, ‘‘কিশোরদের অস্ত্র হাতে মহড়া দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’’

 

তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা জানান, বিকেলে ১০০ থেকে ১৫০ জন কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।

 

সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং আধিপত্য বিস্তারের লক্ষ্যে মহড়া দেয়। সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয় পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে যান।

 

জানা গেছে, কুমিল্লা নগরীতে বেশ কিছু কিশোর গ্যাং বিভিন্ন এলাকায় আধিপত্য বজায় রাখতে প্রায়ই এমন শক্তির মহড়া দিয়ে থাকে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।