শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত    

চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত    

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়িচালকদের প্রশিক্ষণ। বুধবার ৯ই এপ্রিল   সকাল ১১ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি ( বিআরটিএ )'র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায়  বিআরটি এর অফিসে   প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ( বিআরটিএ ) সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন  মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন বিআরটিএর কর্মচারীবৃন্দ। 


বক্তারা পেশাজীবি চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, একটানা গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।


বিআরটিএ সহকারী  পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক তার বক্তব্যে বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবীচালক অংশ গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসছে।