বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টানা দুই হারে বাংলাদেশ বিপর্যস্ত পয়েন্ট টেবিলে

টানা দুই হারে বাংলাদেশ বিপর্যস্ত পয়েন্ট টেবিলে

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডের কাছে ১৩৭ রান ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ পয়েন্ট টেবিলে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে। 

দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেট ২.৩৬০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রানরেট ১.৯৫৮। বাংলাদেশের সঙ্গে জয়ের পর এই মুহূর্তে শীর্ষে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। 

অন্যদিকে, তৃতীয় ম্যাচে হারের পরেও পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ স্থানে। তবে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে হারের পর টাইগারদের নেট রানরেট এখন -০.৬৯৯। এক জয় ও এক পরাজয়ে তাদের থেকে একধাপ ওপরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও নেট রানরেটের সুবাদে স্বস্তি পাচ্ছে তারা। তাদের নেট রানরেট ০.৫৫৩।