শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: হাসনাত

রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: হাসনাত

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি ক্যান্টনমেন্ট থেকে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না।
 

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে, তবে রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”
 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা আরও বলেন, “বিশ্বের কোথাও এমন নজির নেই যে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা পালিয়ে গেছে, তাদের আবার নির্বাচনের সুযোগ দেওয়া হয়। আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং তাদের করা গণহত্যা, গুম ও অপরাধের যথাযথ বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”
 

তিনি আরও বলেন, “বাংলার মাটিতে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে নই, বরং আওয়ামী লীগের ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের পক্ষে।”