শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাভারে মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভারে মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস,সাভার প্রতিনিধি:-

 

ঢাকার সাভারে অবস্থিত এশিয়ান ওয়েল নামক একটি মবিল কারখানায় রোববার (১০ নভেম্বর) দুপুরে ভয়াবহ আগুন লাগে। সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় অবস্থিত এই কারখানায় আগুনের সূত্রপাতের কারণ এখনও অজানা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা মেশিন, আসবাবপত্র ও তৈরি মবিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

এই ঘটনায় কারখানার কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ শুরু করেন।