মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

 

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এ সভায় পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।

সভায় বক্তব্য রাখেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সরওয়ার্দী, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. আল আমীনসহ গুইমারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন ব্যবস্থা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিপূর্ণ সড়ক, খালপাড়ায় সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান, খুন-গুম-অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণ, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকট, পার্বত্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি, সন্ত্রাস নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা পাহাড়ি অঞ্চলের শান্তি ও উন্নয়ন নিশ্চিতে সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।