শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নির্বাচন দিতে যত দেরি হবে, সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

নির্বাচন দিতে যত দেরি হবে, সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা প্রেস নিউজ
 

অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘায়িত উপস্থিতি দেশের সমস্যাকে আরও জটিল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়। তাদের কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।"

সোমবার (১৮ নভেম্বর), মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের ১০০ দিনের উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনো নির্বাচনী রোডম্যাপের ইঙ্গিত না থাকায় বিএনপি হতাশ। তিনি আরও বলেন, "নির্বাচন দিতে দেরি হলে মানুষ সন্দেহ করবে, এবং এর ফলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, নির্বাচন হলে অন্তত অর্ধেক সমস্যার সমাধান সম্ভব।"

তিনি অভিযোগ করেন, "সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে কোনো সংস্কার সম্ভব নয়।"

বিএনপি মহাসচিব জানান, তাদের দল এখনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে এবং কোনো বাধা দিচ্ছে না। তবে নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।