শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লন্ডন থেকে ফিরিয়ে আনা হচ্ছে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে

লন্ডন থেকে ফিরিয়ে আনা হচ্ছে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। রোববার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
 

সাধারণত একজন কূটনীতিক কোনও দেশে তিন বছরের জন্য নিযুক্ত থাকেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের বিশেষ আস্থাভাজন হওয়ায় সাইদা মুনা ২০১৮ সাল থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
 

বিএনপি সমর্থিত প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, সাইদা মুনা লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন।
 

লন্ডনে নিযুক্ত হওয়ার পূর্বে সাইদা মুনা থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।