শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-



 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া এক বাবা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।

 

বুধবার সকালে মেয়েকে সাঁতার শেখাতে মানিকগঞ্জ সদর উপজেলার রাহির চর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নামেন মহিদুর রহমান। প্লাস্টিকের বোতলে পানি ঢুকে যাওয়ায় মেয়ে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টায় মহিদুরও নিখোঁজ হয়ে যান।
 

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিস এবং আরিচা স্থল-কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টা চালিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে নদীতে ভেসে ওঠা দেখে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 

সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।