বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০২৩-২৪ মৌসুমে মায়ামির একাডেমির অনূর্ধ্ব-১২ দলে খেলবে মেসির ছেলে থিয়াগো

২০২৩-২৪ মৌসুমে মায়ামির একাডেমির অনূর্ধ্ব-১২ দলে খেলবে মেসির ছেলে থিয়াগো

বার্সেলোনার ছয় থেকে আট বছর বয়সী ফুটবলারদের একটি প্রকল্পে যুক্ত ছিল লিওনেল মেসির ছেলে থিয়াগো। মেসি যুক্তরাষ্ট্রে আসার পর বাবার পথ ধরে সে নাম লেখাতে যাচ্ছে ইন্টার মায়ামির একাডেমিতে। ২০২৩-২৪ মৌসুমে এই একাডেমির অনূর্ধ্ব-১২ দলে খেলবে থিয়াগো। এই মৌসুমে অভিষেক হবে মোট ৩৫ তরুণের।

বর্তমানে বাবা-মা ও দুই ভাই (মাতিও এবং সিরো)-এর সঙ্গে ফ্লোরিডায়ই থাকে থিয়াগো। ইন্টার মায়ামির প্রতিটি ম্যাচে তাদের সরব উপস্থিতি এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চিত বিষয়। মেসি যোগ দেওয়ার পর এখন পর্যন্ত টানা ৯ ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি, জিতেছে একটি শিরোপাও। 

মেসির কারণে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের চিত্রটাই বদলে গেছে। সবচেয়ে বেশি সুফল পাচ্ছে খোদ ইন্টার মায়ামিই। আর্থিকভাবে বড় অঙ্কের লাভের ব্যাপার তো আছেই, সেই সঙ্গে যোগ হয়েছে মেসির তুমুল জনপ্রিয়তা। জার্সি বিক্রি থেকে শুরু করে ম্যাচের টিকিট বিক্রিতেও বিপ্লবের হাওয়া বইছে।