শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুড়িগ্রামে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দি‌কে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বিষয়‌টি নিশ্চিত করেছেন। 
 

গ্রেফতারকৃত সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘ‌টে। এ মামলায় ইউপি চেয়ারম‌্যান সোলায়মান আলীকে গ্রেফতার করে দুপু‌রে কু‌ড়িগ্রাম আদালতের মাধ্যমে  কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে।