শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তদন্ত কমিটি গঠিত

লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তদন্ত কমিটি গঠিত

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে গত রোববার রাতে ঘটে যাওয়া ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ২০ জনের অধিক আহত হয়েছেন।
 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্তকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাখরাবাদ গ্যাস বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএ কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন।
 

তিনি আরও জানান, কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
 

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।