সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভালোবাসার গল্পে আবুল হায়াতের ঈদ নাটক ‘ভালোবেসেছিলাম’

ভালোবাসার গল্পে আবুল হায়াতের ঈদ নাটক ‘ভালোবেসেছিলাম’

বিনোদন ডেস্ক:



আসন্ন পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে নতুন নাটক নির্মাণ করতে যাচ্ছেন দেশের বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের এ নাটকের দৃশ্যধারণ আগামী ১ ও ২ মে অনুষ্ঠিত হবে। নাটকটি ঈদে চ্যানেল আই-এ প্রচারিত হবে।

 

নাটকটির গল্প প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুন-এর, যার নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত নিজেই। এতে অভিনয়ও করবেন তিনি। নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম।
 

প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত জানান, ফরিদুর রেজা সাগর-এর আগ্রহ ও ভালোবাসা থেকেই এ ধারাবাহিকতা গড়ে উঠেছে। তিনি বলেন, এটি এখন চ্যানেল আইয়ের একটি নিয়মে পরিণত হয়েছে এবং দর্শকদের চাহিদার সঙ্গে মিল রেখেই তিনি নিজের মতো করে কাজটি নির্মাণ করেন। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

এদিকে নির্মাণ ব্যস্ততায় সময় পার করছেন এই অভিনেতা। সম্প্রতি নবাবগঞ্জে ভিকি জাহেদ-এর একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এছাড়া ২৯ এপ্রিল মীর আরমান হোসেন-এর ‘ভুল নামের ফুল’ নাটকে অংশ নেবেন। পাশাপাশি আগামী ৪ ও ৫ মে সাদেক সাব্বির-এর নির্দেশনায় আরও একটি নাটকের কাজ করবেন।