শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

নাটোরের বাগাতিপাড়া আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব ফের আটক

নাটোরের বাগাতিপাড়া আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব ফের আটক

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ। 

 

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। আব্দুল ওয়াহাব উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘আসামি বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না।’ 
 

উল্লেখ্য, এর আগে গত বছরের ২রা অক্টোবর সন্ধ্যায় আব্দুল ওয়াহাবসহ আরেকজন আ’লীগ নেতাকে ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরেই জামিনে মুক্তি পান তিনি।