বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদ

রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদ

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক ম্যাচে টাইব্রেকারে জিতে রিয়াল মাদ্রিদ সেমি-ফাইনালে উঠেছে।

ম্যাচের প্রথমার্ধে রিয়াল এগিয়ে ছিল রদ্রিগোর গোলে। দ্বিতীয়ার্ধে কেভিন ডে ব্রুইনের মাধ্যমে সমতা ফিরিয়ে আনে সিটি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ফয়সলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ী হয় রিয়াল।

রেয়ালের হয়ে লুকা মদ্রিচের শট ঠেকিয়ে দিলেও বাকি চার শট গোলে পরিণত করে জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফের্নান্দেস ও আন্টোনিও রুডিগার।

সিটির হয়ে হুলিয়ান আলভারেস, ফিল ফোডেন ও গোলরক্ষক এদেরসন টাইব্রেকারে গোল করেন। বের্নার্দো সিলভা ও মাতেও কোভাচিচের শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।