বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঝড়ে লণ্ডভণ্ড হাউসটনের ক্রিকেট মাঠ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনিশ্চিত!

ঝড়ে লণ্ডভণ্ড হাউসটনের ক্রিকেট মাঠ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনিশ্চিত!

ঢাকা প্রেসঃ
বাংলাদেশ বিশ্বকাপ দল যখন হাউসটনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায়, তখনও ঘূর্ণিঝড় থামেনি। ঝোড়ো হাওয়াতেও ক্রিকেটারদের বহনকারী বিমানটি নিরাপদে অবতরণ করতে সমস্যা হয়নি। তবে সেই ঝড়ের কারণে শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।

 

তীব্র ঘুর্ণিঝড়ে হাউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স (পিভিসি) ভেঙেচুরে গেছে।
এই মাঠেই ২১ মে থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঝড়ের কারণে ডাগআউট, ভিআইপি তাবু, সাইটস্ক্রিন, প্র্যাকটিস নেট, স্ট্যান্ড সহ মাঠের বেশিরভাগ অস্থায়ী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিজ অনুষ্ঠিত হবে কিনা তা এখনও অনিশ্চিত।

 

  • সিরিজ বাতিল বা ম্যাচ সংখ্যা কম হলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ব্যহত হতে পারে।
  • ১ জুন নিউ ইয়র্কে ভারত ও ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অসুবিধা হতে পারে।

 

  • এই সিরিজের জন্য অস্থায়ীভাবে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল।
  • ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
  • টেক্সাসের ডালাসে আরেকটি প্রস্তুতি ম্যাচও নির্ধারিত ছিল।