সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

হত্যা মামলার আসামী সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর এসেছে এই নোটিশ।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। মূলত সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে এই নোটিশ দেয়া হয়েছে এই। একইসাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে তাতে।

এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু অপরাধ মামলা রেকর্ড হয়েছে; তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।