শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঘোড়াশালে ট্রেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ঘোড়াশালে ট্রেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-
 

নরসিংদীর ঘোড়াশালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
 

রবিবার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের পুরাতন রেল ব্রিজ সংস্কারের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর আলী (৬০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি ব্রিজ পারাপারের সময় মুনসুর আলী ট্রেনের নিচে চাপা পড়েন। এ সময় আতঙ্কে ব্রিজ থেকে লাফ দিয়ে আরও দুই শ্রমিক আহত হন।
 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, শ্রমিকদের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অনুরোধে মরদেহ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।