সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা হাসপাতালে ভর্তি

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা হাসপাতালে ভর্তি

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উর্বশী নান্দামুরি বালাকৃষ্ণার ‘এনবিকে ১০৯’ সিনেমায় অভিনয় করছেন। সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। 

 

সিনেমাটির টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়। তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববির নির্মাণে ‘এনবিকে ১০৯’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই প্যান ইন্ডিয়ান সিনেমা। উর্বশী ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।