বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এমএলএস অভিষেকেও মেসির গোল, মায়ামির ২-০ গোলের জয়

এমএলএস অভিষেকেও মেসির গোল, মায়ামির ২-০ গোলের জয়

ইন্টার মায়ামির জার্সিতে এতোদিন লিগস কাপ ও ইউএস ওপেন কাপে খেলেছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মায়ামিও পেয়েছে ২-০ গোলের জয়।

মেসিকে কিছুটা বিশ্রাম দেওয়ার চিন্তা ছিল মায়ামির কোচ টাটা মার্টিনোর। সেই চিন্তা থেকে শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ৩৭তম মিনিটে গোলের দেখা পায় মায়ামি। গোলটি করেন প্যারাগুয়েন মিডফিল্ডার ডেভিড গোমেজ।


ম্যাচের ৬০তম মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান মার্টিনো। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন সার্জিও বুসকেটসও। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসি বল দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে।

পরে আবার তার কাছ থেকে পাস পেয়ে টোকা মেরে বল জালে জড়িয়ে দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল হয়ে গেছে মেসির। অন্যদিকে টেবিলের তলানিতে থেকে মায়ামিও টেবিলে একধাপ উপরে উঠে এসেছে। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।