শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রথম অবস্থায় ঘরে তুলতে পারায় এই জাতের ধান চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে এই ধান কাটার পর একই জমিতে আলু, সরিষা, পিঁয়াজ-সহ অন্যান্য ফসল ফলিয়েও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। 
 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক

 

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের অপেক্ষাকৃত উঁচু এলাকায় পাকা আমন ধানের সোনালী রং-এ সেজেছে কৃষকের ফসলি মাঠ। মাঠগুলোতে যতদূর চোখ যায় শুধু পাকা ধানের সোনালী রূপ। চারিদিকের সোনালী ফসলের সমারোহ। মাঠজুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। কৃষক ও শ্রমজীবী মানুষজন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। 

 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক — ছবি ২



কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে ১ লাখ ২০ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এর মধ্যে ৫০ হাজার হেক্টর জমিতে আগাম আমন ধান চাষ করা হয়েছিল। 
 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক — ছবি ৩

 

কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় উঁচু জমিতে কৃষকরা বিভিন্ন জাতের আগাম ধান আবাদ করেছেন। এসব জাতের ধানের ফলনও ভালো হয়, আবার কার্তিকের শুরুতেই ঘরে তোলা যায়। সেই সঙ্গে উৎপাদিত খড় দিয়ে গো-খাদ্যেরও সংকট অনেকাংশে মেটানো সম্ভব হয় তাদের। 

 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক — ছবি ৪

 

কৃষকরা বলছেন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় এবার বাম্পার ফলন হয়েছে আগাম জাতের ধানের। সেই সঙ্গে ধান কাটার পর একই জমিতে আলু, সরিষা, পিঁয়াজ-সহ অন্যান্য ফসল আবাদ করে লাভবান হওয়ার আশা করছেন তারা।
 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক — ছবি ৫

 

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক মকবুল হোসেন বলেন, আগাম ২ বিঘা জমিতে ব্রি-২৮ জাতের ধান আবাদ করেছি। কেটে বাড়িতে নেওয়া হয়েছে। ফলনও ভালো হয়েছে। এখন আবার জমি তৈরি করে সরিষা আবাদ করার চিন্তা করছি।
 

আগাম আমন ধান কাটা-মাড়াইয়ে লাভের অংক কষছে কৃষক — ছবি ৬


কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার আমন মৌসুমে ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে ৫০ হাজার হেক্টর জমিতে আগাম আমন ধান হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে।