শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘরে গ্রেফতার- ৮ জন

চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘরে গ্রেফতার- ৮ জন

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে, জুয়া খেলা সময় ৮ জন জুয়াড়ি কে গ্রেফতার করেছেন পুলিশ।

চিলমারী মডেল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে, থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গঁ (উচাভিটা) এলাকায়, আইয়ুব আলীর আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে নগদ অর্থসহ ৮ জুয়াড়ি কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের কে গ্রেফতার করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মুদাফত থানা এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) উচাভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজ পাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজরা এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বলেন, ভূমিহীনদের আশ্রয়নের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় এবং নগদ টাকা সহ ৮ জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।