শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ময়মনসিংহে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  

ময়মনসিংহে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে উলামায়ে কেরাম রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল হাদী।

 

ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ এরাবিয়ান নাইটস রেস্টুরেন্টে আজ ২০ মার্চ বৃহস্পতিবার ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা  ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি মো. মহিবুল্লাহ, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল করিম, হাজী  মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ডা. নাসির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের  প্রশিক্ষণ সহ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম রাহমানি প্রমূখ।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ফারুকী। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিয়া ফয়জুর রহমান রহঃ এর প্রিন্সিপাল ও বড় মসজিদের খতিব ও পেশ ইমাম আল্লামা আব্দুল হক।