শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে জেটস্কি দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

কক্সবাজারে জেটস্কি দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। জেটস্কি চালনা করার সময় তিনি সাগরে পড়ে যান এবং উদ্ধারের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

‘সি সেইভ লাইফ গার্ড’-এর কর্মী সাইফুল্লাহ সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি।