সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী ২৫ জনের নাম ঘোষণা

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী ২৫ জনের নাম ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক:-

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুজন পরিচালকসহ মোট ২৫ জন গঠিত হয়েছে নতুন পরিচালনা পর্ষদ।
 

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
 

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় কোটা):
এই ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

  • ঢাকা বিভাগ: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল

  • চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

  • খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান

  • বরিশাল বিভাগ: সাখাওয়াত হোসেন

  • সিলেট বিভাগ: রাহাত শামস

  • রাজশাহী বিভাগ: মোখলেসুর রহমান

  • রংপুর বিভাগ: হাসানুজ্জামান
     

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা):
এই ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ জন পরিচালক হলেন—
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

 

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা):
এই ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে পরাজিত করে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক:
এনএসসি থেকে দুজন পরিচালক মনোনীত হয়েছেন—
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

 

নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবি সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচন করা হবে।