সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেবী রূপে হাজির হয়ে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন মিম

দেবী রূপে হাজির হয়ে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন মিম

মহালয়া দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা। আজ বুধবার (২ অক্টোবর) সকালে দেবী রূপে হাজির হয়ে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। মহালয়ার সকালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো এক দেবীর অবতারেই দেখা যায় তাকে।

 

সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে আছেন মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় তাকান বিভিন্ন পোজে। এদিন উৎসবের সঙ্গে মিল রেখে অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু।

 

হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক। আর এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’