ঢাকা প্রেস
যশোর প্রতিনিধি:-
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার কৈখালী গ্রামে অবস্থিত ভৈরব নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
স্থানীয়রা সকালে নদীর পাড় থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতে পারে।
মৃত ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার মুখে পাকা দাড়ি ও চুল ছিল। তিনি খয়েরী রঙের জামা ও লুঙ্গি পরে ছিলেন। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, লাশ উদ্ধারের পর থেকেই পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।
আপনার সহযোগিতা কাম্য: যদি আপনার পরিচয়ে কেউ কয়েকদিন ধরে নিখোঁজ থাকে, তাহলে দয়া করে যশোর কোতোয়ালি থানায় যোগাযোগ করুন।







