শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রপ্তানি: গত ১০ দিনে ৪৫৯ টন

বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রপ্তানি: গত ১০ দিনে ৪৫৯ টন

ঢাকা প্রেস
যশোর প্রতিনিধি:-

 

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে ১৫০টি ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। এই তথ্যটি বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির নিশ্চিত করেছেন।
 

সরকারি নির্ধারিত ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই পরিমাণ ইলিশ রপ্তানি করা হয়েছে। বাকি ইলিশ আগামী ১২ অক্টোবরের মধ্যে রপ্তানি করা হবে বলে সরকারি নির্দেশনা রয়েছে।
 

প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলারে, অর্থাৎ প্রায় ১ হাজার ১৮০ টাকায় রপ্তানি করা হচ্ছে। পূজার ছুটিতে বন্দর বন্ধ থাকার পরও ইলিশ রপ্তানি অব্যাহত রাখা হয়েছে।
 

তবে, বাকি ইলিশ অল্প সময়ের মধ্যে রপ্তানি করা সম্ভব কি না, সে বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় রয়েছে। তারা রপ্তানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন।