শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নেত্রকোনায় মায়ের বলিদান: মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা

নেত্রকোনায় মায়ের বলিদান: মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা

ঢাকা প্রেস
নেত্রকোনা প্রতিনিধি:-


মায়ের প্রাণ যায় মেয়েকে বাঁচাতে........

নেত্রকোনার দুর্গাপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গরুকে গোসল করাতে নদীতে গিয়েছিলেন এক মা-মেয়ে। হঠাৎ করেই গরুর রশি পায়ে পেঁচিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছেন মা।
 

ঘটনাটি ঘটেছে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকার সোমেশ্বরী নদীতে। নিহত রেজিয়া খাতুন (৬০) কানিয়াইল গ্রামের বাসিন্দা। তার মেয়ে মিম (১১) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া খাতুন তার মেয়ে মিমকে নিয়ে গরুকে গোসল করাতে নদীতে যান। সেখানে হঠাৎ করেই গরুর রশি মিমের পায়ে পেঁচিয়ে পড়ে এবং সে পানিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে মা রেজিয়া খাতুনও পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছে রেজিয়া খাতুনকে মৃত ঘোষণা করা হয়।
 

এ ঘটনায় স্থানীয়রা গভীর শোকাহত। নিহত রেজিয়ার স্বজনরা জানিয়েছেন, তাদের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে। তারা খবর পেয়ে বাড়িতে আসছে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।