শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ আটক ৮

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ আটক ৮

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতে থেকে অবৈধভা‌বে ফেরার পথে দুই দালালসহ  আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬১ এর কাছ থেকে তা‌দের আটক করা হয়।

 

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বর্ডার আউট পোস্টের (বিওপি) দায়িত্বরত নায়েব সুবেদার সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজার ইউনিয়নের মধ্য বরিশাল গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৮), একই জেলার সন্ন্যাসী গ্রামের হাসেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), তেঁতুল বাটিয়া ইউনিয়নের হগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া সিকদার (১৮), গোলশাখালি ইউনিয়নের পলিটিকস গ্রামের আব্দুর রশীদের ছেলে রেজাউল সিকদার (২০), মোরেলগঞ্জ ইউনিয়নের গাবতলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে নরুল ইসলাম (৪৩) ও শরণখোলা উপজেলার তাফালবাড়ি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল লতিবের ছেলে রাছেল তালুকদার (৩২)।

 

এ ছাড়াও তা‌দের সীমান্ত পার হ‌তে সহায়তাকারী দালাল চক্রের দুই সদস‌্যকে আটক করেছে বি‌জি‌বি। তারা হ‌লেন- রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহানের ছেলে ফরহাদ হোসেন (৩৫) ও হাজি মইমউদ্দিনের ছেলে জাকিরুল হক (৪৫)।

 

আটক বাংলাদেশিদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৫২০ রুপি, ১০টি মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

 

নায়েব সুবেদার সিরাজুল ইসলাম জানান, ফকিরপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে। আটকরা দীর্ঘদিন দিন ধরে ভারতের দিল্লি শহরে জীবিকা নির্বাহ করতেন। তা‌দের বিরুদ্ধে মামলা দি‌য়ে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

 

রৌমারী থানার ওসি মামুনুর রশীদ বলেন, আটক বাংলাদে‌শি‌দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে।