শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সিরাজিল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে শনিবার সকাল ৯টার দিকে যাত্রীবাহী পিকআপের সাথে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মুসা মিয়া (২০) নামে একজন নিহত ও চার যাত্রী আহত হয়। নিহত মুসা মিয়া (২০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে পিকআপভ্যানের সাথে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মুসা মিয়া নিহত ও অপর যাত্রী চারজন আহত গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন খন্দকার (ওসি) জানান, সড়ক দুর্ঘনায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।