শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে নিরাপত্তা জোরদার

বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে নিরাপত্তা জোরদার

ঢাকা প্রেস নিউজ


বঙ্গভবন ঘিরে উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা.............

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে রাজধানীর এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ভারী উপস্থিতি লক্ষ্য করা যায়।
 

বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানিয়েছেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি এবং 'রক্তিম জুলাই-২০২৪' নামে আরেকটি সংগঠনের কর্মীরা রাষ্ট্রপতির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়েছেন।
 

খবর পাওয়া মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বঙ্গভবনের দিকে এগিয়ে আসছিল। পুলিশের বাধার মুখে মিছিলটি বঙ্গভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হয়।
 

এই ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানিয়েছেন, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছে।
 

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী জানিয়েছেন, বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক দৃষ্টিতে রয়েছে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগ গ্রহণের কথা জানান। তবে পরবর্তীতে তিনি এক সাক্ষাৎকারে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।
 

রাষ্ট্রপতির এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সরকার পতনে নেতৃত্বদানকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধেও আন্দোলন শুরু করেন।