মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুয়েটে আবারও ফুটছে গণতন্ত্রের সূর্য: ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত

বুয়েটে আবারও ফুটছে গণতন্ত্রের সূর্য: ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত

বুয়েট ক্যাম্পাসে দীর্ঘ চার বছর পর আবারও জীবন্ত হয়ে উঠেছে গণতন্ত্রের স্পন্দন। হাইকোর্টের রায়ের মাধ্যমে বুয়েটে ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বুয়েটের 'জরুরি বিজ্ঞপ্তি' স্থগিত হওয়ায় ক্যাম্পাসে ফিরে আসছে রাজনৈতিক সংগঠন ও তাদের সুষ্ঠু কার্যক্রম।

২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার পর ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল।

চার বছর পর বুয়েটে আবারও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবি জানিয়ে আন্দোলনে নামে ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

হাইকোর্টের রায়ের ফলে বুয়েটে আবারও ফিরে আসবে গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচন, এবং নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রক্ষার সুযোগ।

এই ঐতিহাসিক মুহূর্তে বুয়েটের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের অভিনন্দন।

আশা করি, বুয়েট ক্যাম্পাসে আবারও ফুটবে গণতন্ত্রের সূর্য এবং শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে তাদের শিক্ষা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।